টিকটক ভিডিও বানাতে গিয়ে মরার দশা!

আপডেট: January 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেনীর দাগনভূঞা উপজেলায় সংগীত ভিডিও প্ল্যাটফরম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুই যুবক।মঙ্গলবার রাতে ফেনী নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের তেমুহনী নামক স্থানে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- মোহাম্মদ মহিউল (২১) দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্তরপুরের রফিকুল ইসলামের ছেলে ও মোহাম্মদ ফায়েল (২১) সিন্দুরপুরের মৃত আবদুল মালেকের ছেলে।

জানা যায়, টিকটক ভিডিও ক্লিপ করতে গিয়ে ফেনী নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের তেমুহনী নামক স্থানে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশা দেয়। এর পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনতু চক্রবর্তী জানান, আহতদের মধ্যে মহিউলের মাথায় ও হাতে আঘাত পায়; অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর আরোহী ফায়েলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network