শিরোনাম
রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা খয়রাবাদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারি রাজন আটক, সামারি ট্রায়ালে জেল-জরিমানা উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের দাফন সম্পন্ন গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বাবুগঞ্জে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পটুয়াখালীতে কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, গ্রেফতারি পরোয়ানা বরগুনায় কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ বরিশালে সিভিল সার্জন অপসারণের দাবিতে কক্ষে তালা ও বিক্ষোভ

ডাবল সেঞ্চুরি করে ৪ বছরের আক্ষেপ ঘোচালেন করুণারত্নে

আপডেট: April 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি দিমুথ করুণারত্নের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯৬ রানে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছিলেন করুণারত্নে। ডাবল সেঞ্চুরি না পাওয়ার সেই কষ্টটা মাটিচাপা দিলেন আজ, বাংলাদেশের বিপক্ষে।

৩৮৭ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেন করুণারত্নে। এই ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন। কোনো ছক্কা না মারলেও, মেরেছেন ২১টি চার। ডাবল সেঞ্চুরির পথে রয়েছে ধনাঞ্জয়া ডি সিলভাও। তার সংগ্রহ ১৪২ রান।

করুণারত্নে-ধনঞ্জয়ার নান্দনিক ব্যাটিংয়ে রান-উৎসবে  মেতেছে শ্রীলঙ্কা। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৬৮ রান।

এর আগে ৭ উইকেটে ৫৪১ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও মুমিনুল হক ১২৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network