শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

তালতলীতে ইয়াবাসহ দুই ভাই হাতেনাতে আটক

আপডেট: April 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: চলমান মাদকবিরোধী অভিযানে বরগুনার তালতলীতে ৯৫ পিস ইয়াবাসহ দুই সহোদরকে হাতেনাতে আটক করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশারের নেতৃত্বে উপজেলা শারিকখালী ইউনিয়নে নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদারের দুই পুত্র সোহান (২২) ও তার বড় ভাই সজলকে (২৬) ইয়াবা বিক্রির প্রস্তুতির সময় আটক করা হয়। এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে।

এ ঘটনায় আটক দুই সহোদরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বরগুনা গোয়েন্দা শাখার ওসি মো. আবুল বাশার মুঠোফোনে বলেন, তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে নলবুনিয়া গ্রাম থেকে সোহান ও সজল নামে দুই সহোদরকে ইয়াবা বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network