আপডেট: January 13, 2024
বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৭২ হাজার ৫০০ টাকার অবৈধ জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ।শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবারের এ অভিযানে ২২টি কারেন্ট জাল, দুইটি বুরল জাল, একটি পাই জাল ও একটি চরগড়া জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

