তালতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪

আপডেট: May 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামে সোমবার সকালে পুর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানাগেছে, উপজেলার গেন্ডামারা গ্রামের সোবাহান হাওলাদারের সাথে প্রতিবেশী মোস্তফা খাঁনের সাথে একটি মামলার স্বাক্ষী নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে মোস্তফা খানের ২০টি রাজহাঁস সোবাহান হাওলাদারের বাড়ীর সামনে মাঠে ছেড়ে দেয় এমন দাবী সোবাহান হাওলাদারের স্ত্রী গোলভানু বেগমের। এ সময় সোবাহান হাওলাদারের স্ত্রী গোলভানু হাঁস তাদের বাড়ীর সামনে রেখে যেতে মোস্তফা খাঁনকে নিষেধ করে। এ নিয়ে সোবাহান হাওলাদার ও মোস্তফা খানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের চারজন আহত হয়েছে। গুরুতর সোবাহান হাওলাদার তার স্ত্রী গোলভানু ও মোস্তফা খানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

সোবাহান হাওলাদার বলেন, মোস্তফা খাঁনের ২০টি রাজহাঁসে আমার বাড়ীর ক্ষতি করছিল আমি এর প্রতিবাদ করলে আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়েছে। আমি এ ঘটনায় শাস্তি দাবী করছি।

মোস্তফা খান বলেন, সোবাহান হাওলাদারের একটি মামলায় আমি স্বাক্ষী দেওয়ায় আমার উপরে ক্ষিপ্ত হয়ে অহেতুক রাজহাঁসের অজুহাত এনে আমাকে ও আমার ছেলেকে মারধর করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মিজানুর রহমান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।তালতলী থানারভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network