শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

দর্শনা সীমান্তে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

আপডেট: March 27, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ছোট-বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের টুকরাসহ আফসার আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭শে মার্চ ২০২৫) বিকালে সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আফসার আলী দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, স্বর্ণের একটি চালান সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পাশে ওত পেতে থাকে। বিকাল ৪টার সময় বিজিবির টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে।

বিজিবির সশস্ত্র টহলদল আটক ব্যক্তির কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে হতে আনুমানিক ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরা জব্দ করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ওজন ৩ কেজি ৬ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৭৮ লক্ষ ১৬ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network