শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

দশমিনার ইউএনও তানিয়া শিশু সন্তানসহ করোনায় আক্রান্ত

আপডেট: June 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীতে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌস ও তার পাঁচ বছরের শিশু সন্তানসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন। করোনায় ১১ জন মারা গেছেন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭৬ জন।

শিশু সন্তানসহ ইউএনও’র করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।তিনি জানান, গত ১৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস ও তার পাঁচ বছরের শিশু সন্তানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (১৯ জুন) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ পর্যন্ত উপজেলায় ১৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন পাঁচজন।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, নতুন আরও নয়জনসহ জেলায় মোট ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন। করোনায় মারা গেছেন ১১ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network