শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

দাদার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়

আপডেট: January 16, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার ভোরে শিশু সাফওয়ান সিকদারের (৫) লাশ রাস্তার পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের। শিশু সাফওয়ান ওই গ্রামের ইমরান সিকদারের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে দাদা বাড়ি বেড়াতে এসে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুর দাদা বারেক শিকদার। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। নিহতের স্বজনরা আরও জানিয়েছেন, শিশু সাফওয়ানকে হত্যার পর লাশ গুম করার জন্য ডোবায় ফেলে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা তাদের বিচার চাই।

একটি গোয়েন্দা তথ্যমতে, বুধবার দুপুরে নিখোঁজের পর থেকে বৃহস্পতিবার ভোর ছয়টার মধ্যে যেকোন সময় শ্বাষরোধে হত্যার পর শিশুটিকে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, লাশ ক্রাইমসিনের আওতাভুক্ত বিধায় ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহের পর ময়না তদন্তের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, নিহত শিশুর লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ওসি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network