শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

দামুড়হুদায় র‌্যাবের অভিযানে রামদাসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট: August 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি রামদাসহ কাওছার আলী (৩৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৬ই আগস্ট) রাতে উপজেলার কালিয়াবকরী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাওছার আলী কালিয়াবকরী গ্রামের মৃত চাঁদ আলী মালিথার ছেলে। রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত পৌনে ৯টার সময় সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে কাওছার আলীকে গ্রেফতার করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ৩টি রামদা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network