দেশে একদিনে ৪০ প্রাণহানি, শনাক্ত ১১৪০

আপডেট: May 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে, গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ২৩০ জন ও মৃত্যু হয় ৩৩ জনের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network