দেশে করোনায় কেড়ে নিল আরও ৩৪ প্রাণ, শনাক্ত ১৩২৯

আপডেট: December 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৯ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২০ জন। এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

আজ শনিবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

এর আগে শুক্রবার দেশে আরো ১ হাজার ৮৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network