দেশে করোনায় আরও ৮৩ জনের প্রাণহানি

আপডেট: April 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট মারা গেছেন ১০ হাজার ৯৫২ জন। গতকাল শুক্রবার করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৮৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ হাজার ৬৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৩.১১।

এতে আরো বলা হয়, সপ্তাহ ব্যবধানে মৃত্যু বৃদ্ধি ৭.৫৬ শতাংশ এবং শনাক্ত হ্রাস ২৫.২৪ শতাংশ।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network