শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন

দেশে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭০৯, মোট প্রাণহানি ২৫৮১

আপডেট: July 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫৮১ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন।
 এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২ হাজার ৬৬ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন এবং মোট সুস্থ ১ লাখ ১০ হাজার ৯৮ জন।শনিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
 এদিকে দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
 প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি এই ভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে। তবে ৮৫ লাখের কাছাকাছি রোগী এরইমধ্যে সুস্থ হয়েছেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network