দেশে করোনায় একদিনে ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৩, মোট প্রাণহানি ২৪৯৬
আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৪৯৬ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৩৩ হাজার জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮০টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার...