দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৮, মোট প্রাণহানি ২০৫২
আপডেট: July 5, 2020
ফেইসবুক শেয়ার করুন
দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৮, মোট প্রাণহানি ২০৫২
আপডেট:
Photo Card
Preview
দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৮, মোট প্রাণহানি ২০৫২
আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫২ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। রোববার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৭টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২টি। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায়...
আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫২ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন।
রোববার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৭টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৭২ হাজার ৬২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।