শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

আপডেট: September 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৪৭ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৭ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৭৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২৫ জন এবং পুরুষ ১৩ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৭ জন মারা গেছেন। খুলনায় ৮, সিলেটে ৩, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network