শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

দেশের আট বিভাগে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে আজ

আপডেট: May 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশের আট বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কমতে পারে তাপমাত্রা।সোমবার সকালে ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলা হয়, আজ ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদী কোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী, পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো স্থানে তা কমতে পারে।

গতকাল রোববার রাতে  রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয় চাঁদপুরে, ৪৯ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩০ মিলিমিটার ও ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।গতকাল বৃষ্টি হয়নি রাজশাহী ও বরিশাল বিভাগে। সামান্য বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। এ ছাড়া বাকি সব বিভাগে কমবেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network