শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

দেড় হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আপডেট: April 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার দেড় হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে রাজাপুরে ও পরে কাঁঠালিয়ায় এসব সামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রীরর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সেমাই ও সয়াবিন তেল। এ ছাড়াও চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ জনকে পাঁচ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান মনির।রাজাপুরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার লিটন, সাংঠনিক সম্পাদক রিয়াজ মাতুব্বর ও মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network