শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ, এবারও ব্যর্থ সাইফ

আপডেট: April 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মধ্যাহ্ন বিরতির পর আর ব্যাটিংয়ে নামেনি শ্রীলঙ্কা। ফলে ৮ উইকেটে ৬৪৮ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দলটি।লিড দাঁড়িয়েছে ১০৭ রান। ইতোমধ্যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। তবে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া ওপেনার সাইফ হাসান দ্বিতীয় ইনিংসে সুরাঙ্গা লাকমলের বলে ব্যক্তিগত এক রান করে ফেরেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪.২ ওভার শেষে এক উইকেটে ২১ রান করেছে।  রোববার (২৫ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির পঞ্চম দিন মাঠে নামে শ্রীলঙ্কা-বাংলাদেশ।তাসকিন ঝড়ের পর পাথুম নিশাঙ্কাকাকে ১২) লিটন দাশের ক্যাচে ফেরান এবাদত হোসেন। ৩১ রান করা নিরোশান ডিকভেলা রান আউটের শিকার হন। আর ওয়ানিন্দু (৪৩) হারাসাঙ্গাকে বোল্ড করেন তাইজুল ইসলাম।

এর আগে দিনের শুরুতেই দাপট দেখান তাসকিন আহমেদ। সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করার পর ডাবল সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেকেও ফেরান এই পেসার।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে থাকা লঙ্কান ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভাকে শুরুতেই বোল্ড করে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ২৯১ বলে এই ডানহাতি ২২টি চারের সাহায্যে ১৬৬ রান করেছিলেন। এক ওভার পরেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা দিমুথ করুনারত্নেকে নাজমুল হোসেন শান্তর ক্যাচে মাঠ ছাড়া করান এই ডানহাতি। লঙ্কান অধিনায়ক ৪৩৭ বলে ২৬টি চারে ২৪৪ রান করেন। চতুর্থ উইকেট তারা জুটিতে ৩৪৫ রান তুলেছেন।এর আগে চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ৫১২ রান শেষ করে শ্রীলঙ্কা। যেখানে দিমুথ করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৫৪১ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network