শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

দ্রুত এগিয়ে চলছে বসুন্ধরা হাসপাতাল স্থাপনের কাজ

আপডেট: April 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণাধীন হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে চলেছে। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কনভেনশন সিটি কর্তৃপক্ষের সমন্বয়ে চলছে এ হাসপাতাল স্থাপনের কাজ।

আজ সোমবার আইসিসিবির ট্রেড সেন্টারে হাসপাতাল স্থাপনের কাজের সঙ্গে সংশ্লিষ্টরা সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা বলেন, এক্সপো ট্রেড সেন্টার ও আরো তিনটি কনভেনশন হলে মোট দুই হাজার আইসোলেশন বেড স্থাপন করা হবে। ৪৬ হাজার স্কয়ার ফুটের কনভেনশন হলটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন সাপেক্ষে ৭১টি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) স্থাপন করা হবে।

তিনি বলেন, আশা করছি, ১৫ দিনের মধ্যে এখানে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করতে পারবো। আইসিইউর কিছু বেড আমদানি করতে হবে। যে কারণে এটি দেরি হতে পারে। এখানে টয়লেট অপ্রতুল ছিল। টয়লেট তিনটি ব্লক করা হয়েছে ও কাজ চলছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন বলেন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হাসপাতাল স্থাপনের কাজ পঞ্চম দিনের মতো চলছে। আমরা আশা করছি, ১৫ দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে পারবো। সম্ভব নাহলে আরো দু-একদিন বেশি লাগতে পারে। কারণ এই সংকটের মধ্যে নির্মাণসামগ্রী সংগ্রহ ও আনা একটি জটিল হচ্ছে।

তিনি আরো বলেন, আইসিসিবির প্রকৌশল বিভাগও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আশা করছি, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে। কনভেনশন হলগুলো প্রস্তুত করাই আছে। শুধু বেড স্থাপন করতে হবে। ট্রেড সেন্টারটি হাসপাতালের জন্য যেসব কাজ করা দরকার তার ৬০ থেকে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে।

এর আগে করোনা সংক্রমণে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল পরির্দশন করে হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়। স্থান সংকুলানের হিসাব-নিকেশে সেখানে দুই হাজার ৭১ শয্যার হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network