শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, ১০ যাত্রী আহত

আপডেট: March 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ বাসযাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপারী পরিবহনের বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৪৭) দুমকি-বরিশাল সড়কের লালখা ব্রিজ এলাকায় গেলে বিকট শব্দে সামনের চাকা পাংচার হয়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেনট্রিগাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আট যাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছেন।দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network