পটুয়াখালীতে ৭ ফুট লম্বা শঙ্খিনী সাপ অবমুক্ত

আপডেট: November 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় ৭ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউপির পশ্চিম সোনাতলা গ্রামের কৃষক জহিরুল ইসলামের ধান ক্ষেত থেকে সাপটি উদ্ধার করে এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

সোমবার দুপুরে রজপাড়া বনে সাপটি অবমুক্ত করা হয়। এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, হলুদ কালো ডোরা বর্ণের এ সাপটি ওই কৃষকের জালে আটকে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করি। সাপটি জালে আটকানোর ফলে কিছুটা আহত হয়। তাই সাপটিকে চিকিৎসা প্রদান শেষে অবমুক্ত করা হয়েছে।

কলাপাড়া উপজেলা বন বিভাগের বন কর্মকর্তা মনিরুল হক মনি জানান, সাপটি উদ্ধার করে অবমুক্ত করতে এনিমেল লাভার অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network