শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

পটুয়াখালীতে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু

আপডেট: May 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে তার মৃত্যু হয়।
মৃত ৫০ বছর বয়সী ওই ব্যক্তি শহরের আদালত পাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল মতিন।
কাউন্সিলর মো. জাহিদ হোসেন জানান, ১০-১২ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। কিন্তু কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে তাকে বাড়িতে চিকিৎসা দেন স্বজনরা। বুধবার সন্ধ্যায় বেশি অসুস্থ হলে ওই ব্যক্তিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
 
এদিকে জেলায় এ পর্যন্ত পুলিশ, চিকিৎসক, শিক্ষকসহ ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network