পটুয়াখালীতে দুজনের আত্মহত্যা

আপডেট: May 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীত প্রতিনিধি: পটুয়াখালীতে পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে দুজন আত্মহত্যা করেছেন। শনিবার (৮ মে) সকালে বাউফল ও কলাপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন- কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে আলম হাওালাদারের ছেলে রুবেল হাওলাদার ও বাউফল উপজেলার নওমালা গ্রামের ইসমাইল পেশকারের মেয়ে আয়শা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয় রুবেল হাওলাদারের। আলোচনা শেষে সবাই ঘুমিয়ে পড়লে তিনি বাড়ির উঠোনে গাব গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার মা সাহরি খেতে বাড়ির উঠোনে নেমে তার মরদেহ ঝুলতে দেখে সবাইকে খবর দেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমান জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

অপরদিকে, গত ফেব্রুয়ারি মাসে বাউফল উপজেলার নওমালা গ্রামের ইসমাইল পেশকারের মেয়ে আয়শার সঙ্গে রাজিব সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দুজন ঢাকায় থাকতেন। গত এক সপ্তাহ আগে তারা বাড়িতে আসেন। আয়শার বাবা ও মা ঢাকায় থাকেন। তাই আয়শা স্বামীর বাড়িতে না থেকে বাবার বাড়িতেই থাকতেন। তার স্বামীর নগরের হাট বাজারে মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে।

শুক্রবার রাতে স্বামী ও স্ত্রী এক সঙ্গে ঘুমিয়েছিলেন। শনিবার সকালে স্বামী রাজিব সরদার ঘুম থেকে উঠে স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেন। প্রতিবেশীরা দেখে পুলিশে খবর দেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network