শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: June 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পাখি আক্তার (১২) নামের এক পঞ্চম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পাখি ওই ইউনিয়নের গহিনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং গহিনখালী গ্রামের আলী আকবরের মেয়ে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত দেড়টায় নিজ ঘরের মধ্যে পাখির ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাদের আহাজারি শুনে স্থানীয়রা ছুটে আসে। প্রতিবেশীদের দাবি, তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার রাতে পাখির মা আয়শা বেগম তার মেয়েকে পেটায়। ধারণা করা হচ্ছে, এ কারণে মায়ের সঙ্গে অভিমান করে পাখি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network