পটুয়াখালীতে ৩ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ মণ জাটকা জব্দ

আপডেট: January 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীর রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জালসহ ১০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
গতকাল সোমবার (২৫ জানুয়ারি) রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত রাবনাবাদ ও আন্ধারমানিক নদী থেকে এসব মাছ ও জাল জব্দ করা হয়। পরে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নির্দেশক্রমে এসব অবৈধ জাল কলাপাড়া হ্যালিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়।
এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এস আই মাহমুদ হোসেন মোল্লা ও এএসআই কামরুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network