শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে উদযাপিত হচ্ছে ঈদ

আপডেট: May 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বদরপুর দরবার শরীফের মুসল্লিরা ঈদুল ফিতর পালন করছেন। বুধবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি এতে ইমামতি করেন।

বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করলেও এবারই এর ব্যতিক্রম ঘটল।

বদরপুর দরবার শরীফের অন্যতম সদস্য নাজসুম সাহাদাত দাবি করেন, মঙ্গলবার (১১ মে) নাইজেরিয়া, সোমালিয়াসহ সাতটি রাষ্ট্রে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সেসব রাষ্ট্রে বুধবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেছে, সে কারণে আজ তারা ঈদুল ফিতর উদযাপন করছেন।

ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করানো হয়।এদিকে বদরপুর দরবার শরীফের পক্ষ থেকে মঙ্গলবার নাইজেরিয়া, সোমালিয়াসহ সাতটি রাষ্ট্রে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলা হলেও এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network