শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পদ্মাসেতুর রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চলাচল শুরু

আপডেট: November 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর সন্নিকট পর্যন্ত ৩২ কিলোমিটার নতুন রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভাঙ্গা পুরনো স্টেশন থেকেই পরীক্ষামূলক রেলটি ছেড়ে পদ্মা ব্রিজের সন্নিকটে যায়।

পদ্মা সেতু রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে পরীক্ষামূলক ওই ট্র্যাক কারটি পদ্মা স্টেশন পার হয়ে ভায়াডাক্টে যায়। বর্তমানে এটি সেখানে অবস্থান করছে।

ভাঙ্গা স্টেশনের ম্যানেজার মো. শাহজাহান বলেন, বিশেষ আকৃতিতে নির্মিত রেল ইঞ্জিনটি গ্যাংকার নামেও পরিচিত। পরীক্ষামূলক এই গ্যাংকারটি ভাঙ্গা থেকে ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছায়।

এদিকে ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার পাথরবিহীন ও ২৮ কিলোমিটার পাথরসহ রেললাইন বসে গেছে। এই রেললাইন ভাঙ্গার পুরোনো রেললাইনের সঙ্গে যুক্ত।

স্টেশন ইনচার্জ অফিসার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ বলেন, কয়েক দিন আগে এই পথের কাজ শেষ হয়েছে। চীনের তৈরি গ্যাঙকারটি পরীক্ষামূলক চালানো হয়। কিছুটা ধীরগতিতে ট্র্যাক কার চালিয়ে দেখা হয়েছে।

উল্লেখ্য, পদ্মাসেতু দিয়ে রেল চলাচলের টার্গেট রয়েছে আগামী জুনে। মাওয়া রেল স্টেশনের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ ও জাজিরা প্রান্তের পদ্মা রেল স্টেশনের কাজের অগ্রগতি ৭৭ ভাগের বেশি। তবে রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেললিঙ্ক প্রকল্প শেষ হবে ২০২৪ সালে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network