শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পদ্মায় ধরা পড়ল ২০ কেজির কাতল মাছ

আপডেট: November 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ। পড়ে মাছটি কেজিপ্রতি ১৩শ’ টাকা দরে মোট ২৬ হাজার টাকায় কিনে নেন চান্দু মোল্লা নামে এক মৎস্য ব্যবসায়ী।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে মাছটি দৌলতদিয়ার আনোয়ার খার মৎস্য আড়ত থেকে ক্রয় করেন তিনি। এর আগে ভোর ৬টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে ইসহাক সরদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ইসহাক সরদার বলেন, সোমবার শেষরাতে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। মঙ্গলবার ভোর ৬টার দিকে জাল তুলতেই বিশাল এই কাতল মাছটি ভেসে ওঠে। পড়ে সকালে মাছটি দৌলতদিয়ার আনোয়ার খাঁর আড়তে বিক্রি করা হয়েছে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মঙ্গলবার সকালে আনোয়ার খার মৎস্য আড়ত থেকে একটু লাভের আশায় কাতল মাছটি কিনেছি। এখন মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network