পরিচয় মিলেছে পূর্বাচল লেক থেকে উদ্ধার সেই তরুণীর

আপডেট: December 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত তরুণীর নাম সুজানা (১৮)। তিনি রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহত সুজানা রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম।

পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সকালে সুজানার লাশ উদ্ধার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে সুজানার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।পুলিশ জানায়, সুজানার মরদেহের সঙ্গে একটি মোটরসাইকেলের হেলমেট পাওয়া যায়। হেলমেটটি সুজানার বন্ধু ১০ম শ্রেণির শিক্ষার্থীর বলে জানিয়েছে তার পরিবার। তারা উভয়েই কাফরুল এলাকার বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে ঐ বন্ধু। তার সন্ধান চলছে।রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network