শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

পর্তুগালের কোচকে এক হাত নিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা

আপডেট: December 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
স্পোর্টস ডেস্ক::

মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। চোখের জলে বিদায় নিয়েছেন শেষ বিশ্বকাপ খেলতে আসা ক্রিশ্চিয়ানো রোনালদো। যাকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে প্রথম একাদশেই রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। গত রাতে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর আবারও কোচের দিকেই আঙুল তুললেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

ইনস্টাগ্রামে রোনালদোকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেছেন, ‘তোমার বন্ধু তথা কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এক সম্মান কর। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামিয়েছে।  কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপরই সবকিছু বদলে যায়। ‘ সান্তোসকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেছেন, ‘তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পার না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি। ‘

এর আগে কোয়ার্টার ফাইনালের পর ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছিলেন, ‘পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় সবাই একজনকেই খুঁজছিল। এটা লজ্জার যে, পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা দর্শকরা পুরো ৯০ মিনিট দেখতে পেল না! ভক্তরা তোমার (রোনালদো) জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফার্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব। ‘

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network