১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

পাঁচ দফা দাবিতে বিএম কলেজের সব ডিপার্টমেন্টে তালা

আপডেট: জুন ২৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল অফিস:: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উন্নয়নের পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে কলেজের প্রতিটি ডিপার্টমেন্টে তালা ঝুলিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় ক্লাস বর্জন ও চলমান ইনকোর্স পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাসের জিরো পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হন। পরে মিছিল করে প্রশাসনিক ভবনে সামনে গিয়ে অবস্থান নেন।সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ ও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে অবকাঠামো ও একাডেমিক সংকটে ভুগছে এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তাই আমারা পাঁচ দফা দাবি জানিয়েছি।এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।
অন্যদিকে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা একই দাবিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ বিএম কলেজের অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আগামী তিন দিনের সময় পেয়েছি।দাবি বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। আশা করছি, এর মধ্যে ভালো কিছু হবে।’
উল্লেখ্য, এর আগে একই দাবিতে গতকাল (২৫ জুন) চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network