শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক সেলিম

আপডেট: December 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে পাথরঘাটার সাংবাদিক আমিন সোহেল ও সাধারণ সম্পাদক মুহম্মদ নজমুল হক সেলিম নির্বাচিত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনজন নির্বাচন কর্মকর্তার অধীনে নির্বাচন শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টায় নির্বাচন শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা এফএম জাফর সাদিক নির্বাচনী ফলাফল ঘোষণা করে। অন্য দুই নির্বাচন কর্মকর্তা হলেন পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম ও বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল হাসান।
‎
‎এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জনকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি বিনয় ভূষন কর্মকার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম (কাজী রাকিব), অর্থ সম্পাদক মানবকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মাহমুদুর রহমান রনি, তথ্য ও গবেষণা সম্পাদক (বাংলানিউজ) পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network