শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

পাথরঘাটায় জালে আটকা পড়ল ৯ হাত লম্বা অজগর

আপডেট: October 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনার পাথরঘাটায় পুকুরের জালে আটকা পড়া ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রাণী ও সম্পদ সুরক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) স্বেচ্ছাসেবক জাকির মুন্সি। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা-হাজিরখাল এলাকা থেকে রবিবার সকালে স্থানীয় অধিবাসী মো. কালু মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পুকুরে একটি ইলিশ মাছ ধরার একটি পুরান সাইনজাল রাখা ছিল তাতে আটকে পরে সাপটি।

স্থানীয় টাইগার রেসপন্স টিমের স্বেচ্ছাসেবক মো. জাকির মুন্সি, জানান খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয় এবং নিকটবর্তী বিহঙ্গদ্বীপে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের বিট অফিসার মো. সাইদুল হক উপস্থিত ছিলেন।

বিট অফিসার জানান, অজগর সাপটি লম্বায় প্রায় ৯ হাত এবং ওজন ২০ কেজি হবে। স্বেচ্ছাসেবক মো. জাকির মুন্সি জানান, রুহিতা, হাজিরখাল ও টেংড়া বনাঞ্চলে প্রায়ই অজগর সাপ পাওয়া যাচ্ছে। স্থানীয় মানুষ ভীত-সন্ত্রস্ত হয়েও মেরে ফেলছে মাঝে মধ্যে। গত মাসে এ রকম ৯টি সাপ ধরা পরে। বন বিভাগ এধরনের সাপকে বন্য প্রাণী বিবেচনায় অন্যকোনো বনে নিরাপত্তার জন্য অবমুক্ত করে থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network