শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পানির ট্যাংকে ছোট ভাইয়ের মৃত্যু, বাঁচাতে নেমে মৃত বড় ভাই

আপডেট: May 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় পানির ট্যাংকে কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে আপন দুই ভাই মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে পৌরসভার বকুলতলা এলাকায় পানির ট্যাংকের ছাদের বাঁশ খুলতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুই ভাই হচ্ছেন গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার মৃত শাজেমান আলীর ছেলে।

ভবনের মালিক বারেক হাজী জানান, প্রতিদিনের মতো দুই ভাই ভবনের কাজ করতে আসেন। ছোট ভাই মোহন আলী প্রথমে নির্মাণাধীন ট্যাংকে নামেন। পরে তাকে উদ্ধার করতে বড় ভাইও নেমে পড়েন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বড় ভাই রাব্বানী ঠিকাদার হিসেবে এই ভবনের কাজটির দায়িত্ব পালন করে আসছিলেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল  আলম জানান, প্রথমে পানির ট্যাংকে ছোট ভাই অক্সিজেন সংকটে পড়ে আর উঠতে পারেননি। পরে বড় ভাই তাকে বাঁচাতে নেমে তিনিও অক্সিজেন সংকটে পড়েন। তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

খবর শোনার পর তাদের সহধর্মিণীরা কান্নায় ভেঙে পড়েন। তবে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বানী ছয় মাস আগে বিয়ে করেন। তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলায় ঠিকাদার হিসেবে বিভিন্ন ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।

জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দুই ভাইয়ের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে একটি  অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network