১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

পাবনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

আপডেট: জানুয়ারি ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ পাবনায় বাড়ি থেকে ডেকে নিয়ে অনিক হোসেন (১৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চরশিবরামপুর কলাবাগান স্লুইচ গেট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত অনিক সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরসাধুপাড়া গ্রামের মো. ইসহাকের ছেলে। পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে।

পরিবারের বরাত দিয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সাধুপাড়ায় একটি হোসিয়ারি কারখানায় শ্রমিকের কাজ করতো অনিক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন পরিচিত যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা ৭টার দিকে এলাকাবাসী চরশিবরামপুর কলাবাগান স্লুইচ গেটে তার গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইমন (২০) ও মানিক (২২) নামে দুই যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। তবে হত্যার কারণ জানাতে পারেননি তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network