শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরে অগ্নিকান্ড ১০ টি দোকান পুড়ে ছাই

আপডেট: May 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাঁওখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছ। এ অগ্নিকান্ডে ঐ বাজারের প্রায় ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মধ্যবাজারের প্রবীন কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহুর্তেই আগুন পাশে থাকা মুদি দোকান ও বইয়ের দোকানে ছড়িয়ে পরে। এর মধ্যে পাশের কাপড়ের দোকান সহ তেলের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এদিকে নাজিরপুর ফায়ার সার্বিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বাজারের ব্যবসায়ী সুখরঞ্জন জানান অগ্নিকান্ডে বাজারের ১০ টি দোকানসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নি কান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ক্ষতির পরিমান আরো বাড়তে পারে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় আমরা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি। বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে ক্ষতির পরিমান কত হয়েছে তা আপনাদেরকে পরে জানাব।
নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আশ্রাফুজ্জামান জানান ঐ রাতেই আমাদের টিম এবং ফায়ার সার্ভিস টিম এক সাথেই কাজ করেছি বিধায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো মোস্তাফিজুর রহমান রঞ্জু, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম শেখ (বাবুল)সহ অন্যান্য নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network