শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

পিরোজপুরে পূর্ণিমার জোয়ারে ধান ক্ষেতে মিলল ইলিশ!

আপডেট: April 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার ধান ক্ষেতে ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া গেছে। এর আগে পুকুরেও ইলিশ মাছ পাওয়ার খবর শোনা গেছে।উপজেলার ছোটহারজী গ্রামে মো. দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবক বৃহষ্পতিবার রাতে ধান ক্ষেতে মাছ ধরতে গিয়ে একটি ইলিশ মাছ পান।

ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মো. দেলোয়ার হোসেন ছোটহারজী গ্রামের মো. চান মিয়ার ছেলে। দেলোয়ার স্থানীয় কাটাখালি বাজারে ফার্নিচারের ব্যবসা করেন।দেলোয়ার হোসেন জানান, প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার জোয়ারের পানিতে ধানক্ষেত ডুবে গেলে সেখানে মাছ পাওয়া যায়। বৃহষ্পতিবার রাতে ধানক্ষেতে পানি আসলে টেঁটা নিয়ে মাছ ধরতে গিয়ে ইলিশ মাছটি শিকার করেন। ইলিশ মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য দেলোয়ারের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়।ছোটহারজী গ্রামের শিক্ষক উজ্বল বড়াল জানান, তিনি ইলিশ মাছটি দেখেছেন। মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম হবে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network