পিরোজপুরে যুবলীগ নেতা শুভ’র মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

আপডেট: November 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ’র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন। নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে নিহত ফয়সাল মাহাবুব শুভ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network