প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট: December 5, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩/১২/২৩ইং তারিখে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল সহ বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইনে ‘বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে দু মাদক বিক্রেতা আটক’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। মূলতঃ একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবতই আমাদের সাফল্য ও কর্মতৎপরতায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করে আসছিল। তারাই সাংবাদিক ভাইদের বানোয়াট ও ভুল তথ্য দিয়ে এমন সংবাদ প্রকাশ করিয়েছে।
প্রকৃতপক্ষে সেদিন আটক কিংবা মাদক উদ্ধারের কোন ঘটনাই ঘটেনি। তাছাড়া বরিশাল বিআরটিসি ডিপো একটি স্বচ্ছ প্রতিষ্ঠান। সেখানে কোন অসামাজাকি কিংবা অবৈধ কাজ কখনোই হয়নি। কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য ভুল তথ্য দিয়ে এমন সংবাদ পরিবেশন করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মোঃ ইব্রাহীম
চালক সি- নীল, বিআরটিসি বাস ডিপো, বরিশাল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network