আপডেট: July 25, 2020
গত ২১ জুলাই দিবাগত রাতে প্রথম সন্তানের বাবা হলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান উসমান খাজা। তার স্ত্রী রেচেল খাজা ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল শুক্রবার এই অজি ব্যাটসম্যান নিজেই এই সুখবরটি জানিয়েছেন। তিনি কন্যা সন্তানের নাম রেখেছেন আয়েশা রাহিল খাজা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে উসমান খাজা জানান, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম সন্তান আয়েশাকে পেয়ে আমরা কৃতজ্ঞ। বাবার মতো সে-ও ঠাণ্ডাকে ঘৃণা করে।’
গত গ্রীষ্মে বাজে পারফরমেন্সের কারণে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ৩৩ বছর বয়সী উসমান খাজা। তারপরও আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ২৬ সদস্যের অনুশীলন ক্যাম্পের দলে তিনি ডাক পেয়েছেন। খাজা অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট এবং ৪০টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ২,৭৮৭ ও ওয়ানডেতে ১,৫৫৪ রান করেছেন তিনি।

