প্রধানমন্ত্রীর এখন লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আপডেট: February 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বর্তমানে আমরা উন্নয়নশীল দেশে অবস্থান করে নিয়েছি। প্রধানমন্ত্রীর এখন লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ।শনিবার সকালে সরকারি জিলা স্কুলের পক্ষ থেকে পাণিসম্পদ প্রতিমন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য জীবন-যৌবনের ১৪টি বছর পাকিস্তানিদের জেলে কারাভোগ করেছেন।

জাহিদ ফারুক বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর দেশকে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সে সময় এ দেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, সেই কুচক্রী মহলই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে সোনার বাংলা গড়ার স্বপ্ন নস্যাৎ করে দেয়। তবে তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন ঠিকই পূরণে কাজ করে যাচ্ছেন।জিলা স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া জেসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বরিশালের আঞ্চলিক মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।য়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network