শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়ল বড় চিতল

আপডেট: October 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবনের লেকে মাছ শিকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বড়শিতে একটি চিতল মাছ ধরা পড়ে। মাছটি নিয়ে দুই বোনকে উচ্ছ্বাস করতে দেখা যায়।

শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজে মাছ শিকারে একাধিক ছবি শেয়ার করা হয়। তবে কবে বড়শি দিয়ে চিতল মাছ শিকার করেন তা উল্লেখ করা হয়নি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বড়শি ও বড় চিতল মাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ফেসবুক আইডিতে শেয়ার দেন এ ছবি।

ছবি তিনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তোলা। দলের ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

এর আগেও ছুটির দিনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাছ শিকার করতে দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনে তিনি মাছ ধরতে পছন্দ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network