১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রেমিক রনির সঙ্গেই আংটি বদল করলেন নুসরাত ফারিয়া

আপডেট: জুন ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
বাগদান সারলেন ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দীর্ঘ সাত বছরের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে গত ১ মার্চ আংটি বদল করেছেন এই চিত্রনায়িকা। বাগদানের এতদিন পরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
 
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাগদানের ছবি শেয়ার করেছেন নুসরাত। যেখানে দেখা যাচ্ছে, তারা একে অপরের অনামিকায় আংটি পড়িয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম পূর্ণতা পেল। আমরা একতাবদ্ধ।’
 
তবে বাগদান সারলেও আপাতত বিয়ে করছেন না নুসরাত ফারিয়া। মহামারি কেটে গেলে ভালো দিনক্ষন দেখে বিয়ের পিড়িতে বসবেন তিনি।জানা গিয়েছে, নুসরাত ফারিয়ার হবু বরের নাম রনি রিয়াদ রশিদ। একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি নায়িকার শশুর সাবেক সেনা প্রধান লে. জে. হারুন-অর-রশীদ। বর্তমানে তিনি নিজ পরিবারের সঙ্গে ময়মনসিংহে রয়েছেন।এদিকে বাগদানের খবর প্রকাশ্যে আসতেই দুই বাংলার অনেকেই শুভেচ্ছা জানান নতুন দম্পতি জুটিকে।
প্রসঙ্গত, নুসরাত ফারিয়া অভিনীত সবশেষ সিনেমা ‘শাহেনশা’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ৬ মার্চ। ইতোমধ্যে দীপংকর দীপনের ‘সুন্দরবন অপারেশন’ সিনেমাতে কাজ শেষ করছেন তিনি। এছাড়াও করোনা প্রাদুর্ভাবের আগে শিহাব শাহিনের ‘যদি…কিন্তু…তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরু করেন। যদিও বর্তমান সঙ্কটের কারণে সিনেমার বাকি অংশের কাজ বন্ধ রয়েছে।
 
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network