শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ফেসবুকে ‘বলার ছিলো অনেক কিছু’ লিখে গলায় ফাঁস এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট: February 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নি‌জের ফেসবুক আই‌ডি‌র স্টোরিতে ‘বলার ছিলো অনেক কিছু, বলা হইলো না কিছু’ স্ট্যাটাস লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লামিসা জামান দিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার দক্ষিণ ডামুড্যা গ্রামে এ ঘটনা ঘটে। শ‌নিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের ম‌র্গে পাঠিয়েছে পু‌লিশ।

লামিসা জামান দিয়া দক্ষিণ ডামুড্যা গ্রামের ইতালি প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারী ও লাকি বেগম দম্পত্তির মেয়ে। সে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে‌।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লামিসা জামান দিয়ার মা লাকি বেগম বাড়িতে ছিলেন না। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজের রুমের দরজা বন্ধ করে দেয় লামিয়া। অনেক সময় কেটে গেলেও দরজা না খুললে সন্দেহ হয় বাড়িতে থাকা অন্যদের। এরপর তার খালামনি ডাকাডাকি করলেও সে দরজা না খুললে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে দেখেন ভেন্টিলেটরের সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে লামিসা জামান দিয়া ঝুলে রয়েছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা নিয়ে নিহতের পরিবার এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি।সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, লামিসা জামান দিয়ার সঙ্গে বৃহস্পতিবার পরীক্ষা শেষে কথা হয়েছে আমার। আমি জানতে চেয়েছিলাম পরীক্ষা কেমন হয়েছে? ও সুন্দর ভাবে জবাব দিয়েছিল পরীক্ষা ভালো হয়েছে। এতটুকুন বয়সে কেন যে এমন করল, কিছুই বুঝলাম না।

বিষয়টি নিয়ে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, প্রাথমিক ধারণায় মনে হয়েছে লামিসা আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network