শিরোনাম
বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

ফ্লাইট চালুর দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ

আপডেট: April 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লকডাউনের চতুর্থ দিনে ফ্লাইট চালুর দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন প্রবাসীরা।শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে তারা সড়ক অবরোধ করে রাখেন।

এ সময় কাওরানবাজার থেকে ফার্মগেট বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট সৃষ্টি হয়।  সৌদি প্রবাসী শিয়াবউদ্দিন বলেন, দেশে আসি ২০২১ সালের জানুয়ারির ২২ তারিখ। করোনা ভাইরাসের কারণে বিশ্ব লকডাউনে আটকা করি। সৌদি আরবে আমার ফ্লাইট ছিল ১৫ এপ্রিল। ফ্লাইটের জন্য আমি ভোলা থেকে ১২ এপ্রিল ঢাকায় আসি। এই লকডাউনের মধ্যে আসতে গিয়ে আমার আট হাজার টাকা খরচ হয়ে গেছে। উঠেছি আত্মীয়র এক মেসে। এরই মধ্যে আমার টিকিট ক্যানসেল হয়েছে। ভিসার মেয়াদ শেষ হবে ২০ এপ্রিল।

তিনি আরও বলেন, সৌদি দূতাবাস বলছে, ভিসার জন্য বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে। কারণ বাংলাদেশ লকডাউন ডেকেছে, ভিসার ব্যবস্থা করবে বাংলাদেশ। তিনি বলেন, আমরা প্রবাসীরা যেন বিদেশে পৌঁছাতে পারি, সে ব্যবস্থা যেন সরকার আমাদের জন্য করে। আমাদের সরকারের কাছে আর কোনো কিছু চাওয়ার নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network