শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বনদস্যু আসাবুর সহ টি‌মের ৮ সদস্য র‍্যাবের হাতে আঁটক

আপডেট: August 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের মোংলার ইপিজেড এবং খুলনার দাকোপ এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনী প্রধান আসাবুরসহ ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব -৬। শনিবার (১২ আগস্ট) রাতে র‍্যাব-৬ এর অভিযানের সময় দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার হয়। র‍্যাব-৬ এর উপকমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

লে. কমান্ডার নাজিউর রহমার বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযানে নামে র‍্যাব। এ সময় দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) এবং শাহীন আলমকে (২৪) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতরখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও ৮ রাউন্ড বন্দুকের গুলি।

এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে আবারও খুলনার দাকোপ এবং বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুরসহ ৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network