শিরোনাম
গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

আপডেট: November 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।রোববার (০৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির বাসটি বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে রাখা ছিল। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে পুলিশ লাইন্সের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন এবং তা নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network