আপডেট: December 16, 2022
আজ মহান বিজয় দিবসে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরতে ১৬ কিঃমি বিজয় সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে বরগুনার ১৬ জন তরুণ সাইক্লিস্ট। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় বরগুনা পৌর গণকবরে শহিদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ১৬ সাইক্লিস্ট মুক্তিযুদ্ধের চেতানা ধারণ করবো তরুণরা এই শ্লোগান নিয়ে ১৬ কিঃমিটার সাইকেল শোভাযাত্রা শুরু করে।
সাইক্লিল্ট আবিদ হাসান জানান, বরগুনা সাইক্লিং কমিউনিটির (বিসিসি) আয়োজনে ও ডা. আমানস ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারীর সহযোগিতায় লাল-সবুজের পতাকা ও পোশাকে ১৬ জন তরুণ সাইক্লিস্ট ১৬ কিলোমিটারের এই বিজয় শোভাযাত্রায় মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার প্রকাশ ঘটিয়ে তরুণদের মুক্তিযুদ্ধকে জানানোর উদ্দেশ্যই আমাদের আজকের সাইকেল শোভাযাত্রা।
বরগুনা সাইক্লিং কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এহসান আহমেদ নোমান বলেন, আজ বিজয় দিবস উপলক্ষে বরগুনা সাইক্লিং কমিউনিটির ব্যতিক্রমী এ আয়োজন বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত করবে।
শোভাযাত্রা শেষে সাইক্লিস্টরা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে। এরপর অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিশেষ এ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হলেন-ইলহাম, বাপন, রাতুল, রায়হান আলম, মোঃ রায়হান, আলিফ, ফারদিন, রূপম, তানভীর, কল্প, ফাইয়াজ, ছাদেকুর, সামি, জুবেল, আবিদ ও নোমান
উল্লেখ্য, বরগুনা সাইক্লিং কমিউনিটি বিভিন্ন জাতীয় দিবস ছাড়াও বিভিন্ন সময়ে মাদক নির্মূল, ডেঙ্গু সচেতনতা, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন প্রকার গন সচেতনতা প্রচারণা কার্যক্রম চালিয়ে আসছে।

