শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বরগুনায় ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

আপডেট: January 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনায় ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের বাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সাতটি দোকান ও গোডাউনে অভিযান চালায় মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। এসময় আব্দুর বর নামের এক ব্যবসায়ীর গোডাউন থেকে জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল। আর মামুন নামের অপর এক ব্যবসায়ীর দোকান থেকে জব্দ করা হয় ৪০ হাজার মিটার কারেন্ট জাল।

পরে ভ্রাম্যমাণ আদালত রবকে কারেন্ট জাল পরিবহন ও মজুদের দায়ে ১ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেন। আর মামুনকে কারেন্ট জাল বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, অবৈধ জালের বিপুল পরিমাণ মজুদ জব্দ করতে সক্ষম হওয়ায় আরও বৃদ্ধি পাবে মাছের উৎপাদন। সমৃদ্ধ হবে দেশের মৎস্য সম্পদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network